সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেট : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৬৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে আলী হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।এ সময় একশত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আলী হোসেন সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বংশি গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার রাতে উপজেলার আড়াইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলী হোসেন দীর্ঘদিন যাবৎ ভালুকা ও সখিপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা আড়াইপাড়া ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে সখিপুর থানা পুলিশ উপজেলার আড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলী হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া বিন্নরীপাড়ায় বসবাস করে মাদক ব্যবসা চালিয়ে আসছিল।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আইয়ুব খান জানান, আলী হোসেনের নামে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার দুপুরে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme