মধুপুরে হেরোইন সহ ব্যবসায়ী আটক

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৭২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মধুপুর : মধুপুর থানা পুলিশ ২৫ গ্রাম হেরোইনসহ মিনহাজ উদ্দিন (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

মঙ্গলবার ভোরে উপজেলার বিপ্রবাড়ী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের দরাজ আলীর ছেলে। আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসা করে আসছিলেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জনান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পুলিশ মিনহাজের বাড়িতে অভিযান চালিয়ে ২৫ গ্রাম হেরোইন উদ্ধার করে।

যার মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা। হোরাইন বিক্রির ও ব্যবসার সঙ্গে জড়িত থাকায় মিনহাজকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme