সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুর থেকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ১০৫৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মির্জাপুর থেকে মোঃ বৈরান ওরফে বাবু মিয়া (৩৫) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (উত্তর)।

এসময় তার কাছ থেকে চারশত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য এক লক্ষ বিশ হাজার (১,২০,০০০) টাকা।

গ্রেফতারকৃত বাবু দেলদুয়ার উপজেলার ধানকিথানা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ মোঃ সাজ্জাদ হোসেন জানান, সোমবার (১১ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ নূরুজ্জামান, (এসআই) প্রকাশ চন্দ্র সরকার,

(এএসআই) সমুন চৌধুরী, (এএসআই) মোঃ আবু হাশেম, কন্সট্রেবল মোঃ ফয়জুর রহমান, মফিজুর রহমান, মোঃ ইমরুল হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মির্জাপুর উপজেলার মাঝালিয়া বাজার এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালায়।

এসময় ৪০০ পিস ইয়াবা (যাহার আনুমানিক মূল্য = ১,২০,০০০/-টাকা) উদ্ধার সহ মোঃ বৈরান ওরফে বাবু মিয়া কে গ্রেফতার করেন।

গোয়েন্দা পুলিশ উত্তরের এ মাদক বিরোধী সহ সকল অপরাধী দমনে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme