সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে রাত জেগে গরু পাহাড়া দিচ্ছে কৃষকরা

  • আপডেট : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
  • ১০১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইল উপজেলার পাহাড়িয়া অঞ্চলে প্রতিরাতে গরু চুরির ঘটনা ঘটছে। প্রতিরাতে গরু চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় চোর ঠেকাতে কৃষকরা গোয়াল ঘরে রাত জেগে পাহাড়া দিচ্ছেন।

উপজেলার কালিকাপুর গ্রামের মধ্যপাড়ায় ১১ জন কৃষকের ২৭টি গরু চুরির ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানায়, সম্প্রতি কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়ার গাভি ও বাছুর,শাহাদৎ হোসেনের ৫টি, রায়েজ উদ্দিনের ৮টি, মোঃ সুমন মিয়ার ১টি, শামছুল হকের ৪টি, মোঃ রাসেল মিয়ার ১টি, মোঃ শাহজাহান মিয়ার ১টি,

নান্টু মিয়ার ১টি, মোঃ জালাল উদ্দিনের ১টি, মোঃ নিজাম উদ্দিনের ১টি ও মোঃ আব্দুস ছালামের ২টি গরু চুরি হয়েছে। গরু চুরিতে কৃষকের গোয়াল শূন্য হওয়ায় হতাশায় ভোগছেন তারা।

এ দিকে গরু চুরির ঘটনায় কালিকাপুর গ্রামের মোঃ আঃ মজিদ মিয়া বাদী হয়ে একই গ্রামের (১) মোঃ দুলাল মিয়া ও (২) আলহাজ মিয়াসহ আরও অজ্ঞাত নামা ৭/৮ জনের বিরুদ্ধে এবং শাহাদৎ হোসেনও পৃথক পৃথক ভাবে ঘাটাইল থানায় অভিযোগ দায়ের করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme