টাঙ্গাইলে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০১৯
  • ৭৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে টাঙ্গাইল জেলা বিএনপি। ১৭ নভেম্বর রোববার সকালে সন্তোষে ভাসানীর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, শামসুজ্জামান দুদু, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, জেলা বিএনপির সভাপতি শামসুল আলম তোফা, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ,

জিয়াউল হক শাহীন, মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, খন্দকার রাশেদুল আলম, আনিসুর রহমান আনিস, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ ও জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme