সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে তিন দিনব্যপী র‌্যাগ ডে’র উদ্বোধন

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৭২৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ”চিত্ত হয়েছে মত্ত এবার, ১২ সেজেছে বৃত্ত” এ স্লোগানে ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের (বৃত্ত-১২) শিক্ষার্থীদের তিন দিনব্যাপী ‘শিক্ষা সমাপনী উৎসব (কেন্দ্রীয় র‌্যাগ ডে) ১৯ নভেম্বর ২০১৯ তারিখ থেকে শুরু হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন বেলা ১০ টায় প্রশাসনিক ভবনের সামনে কেক কেটে তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন। এরপর একটি আনন্দ শোভাযাত্রা পুরো ক্যম্পাস প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তিনব্যাপী উৎসবের ১ম দিন ১৯ নভেম্বর আনন্দ শোভাযাত্রা, রংখেলা, ফানুস উড়ানো এবং ২০ ও ২১ নভেম্বর ২ দিনব্যাপী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme