সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে ভ্যেকু পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৮৫৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের হামিদপুর আকন্দপাড়া এলাকায় সোমবার দুপুরে খাস জমিতে ভ্যেকু দিয়ে মাটি কাটার অপরাধে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তর, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ অভিযানে একটি ভ্যেকু পুড়িয়ে দেওয়া হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান এর নির্দেশে ভ্যেকুটি পুড়িয়ে দেওয়া হয়।

এসময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম বলেন, মন্ত্রনালয়ের নির্দেশক্রমে যৌথ অভিযান চালানো হচ্ছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।

কালিহাতি উপজেলার বর্গা সরিষাআটা মধ্যপাড়া এলাকার মৃত হাতেম আলীর ছেলে খলিল ভ্যেকুটির মালিক। সে জমি বিক্রি করে ৩২ লাখ টাকা দিয়ে ভ্যেকুটি ক্রয় করেছিলেন এবং সখিপুর উপজেলার হামিদপুর এলাকার তারা মিয়ার ছেলে মিজানের নিকট ভাড়া দিয়েছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme