সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে ভোক্তা অধিকারের জরিমানা আদায়

  • আপডেট : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৭৮০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর : নাগরপুর বাজারের ১০ টি ব্যাবসায়ী কে বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার জরিমানা করেছে।

এ সকল দোকানীদের মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের  তারিখ, পন্যের মূল্য, মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী সকল দোকানীদের কাছ থেকে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এদের মধ্য নাগরপুর বাজারের ১০ প্রতিষ্ঠান কে ৩৭,৩৮,৪৬ ধারায় এই জরিমানা। এদের মধ্যে কসমেটিকস্, মিষ্টি ও পোল্ট্রি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা করে প্রত্যেক কে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

জাতীয় ভোক্তা অধিকার এর সহকারী পরিচালক জনাব ইফতেখারুল আলম রিজভী জানান, লবন নিয়ে দেশে যে গুজব ছড়িয়েছে আমরা সেই বিষয়ে অভিযোগ এর ভিত্তিতে নাগরপুরে অভিযান পরিচালনা করি।

সরেজমিন বাজারের বিভিন্ন লবন বিক্রিতা ও ক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, লবনের দাম বৃদ্ধি পায়নি। তবে মূল্যতালিকা, ওজনে কম দেয়া এবং পন্যের উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ১০ টি ব্যাবসা প্রতিষ্ঠান কে ২-১০ হাজার টাকা পর্যন্ত মোট ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নাগরপুর থানা পুলিশের সদস্য, সাংবাদিক সহ বাজারের বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme