সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে দ্বিতীয় বিভাগ ফুটবল লীগে আকুর টাকুর চ্যাম্পিয়ন

  • আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ১৩৩৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : বির্তকিত পেনাল্টিতে মারুফের নেওয়া একমাত্র গোলে আকুর টাকুর যুব সংঘ ১-০ গোলে থানাপাড়া ব্যায়ামাগার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন।

বুধবার (২০ নভেম্বর) বিকালে টাঙ্গাইল স্টেডিয়ামে সাইফ পাওয়ার ব্যাটারী ও শহীদ ক্যাডেট একাডেমীর যৌথ সহযোগিতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম।

টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুজ্জামান জামিল ও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সৈয়দ মাহমুদ তারেক পুলু।

জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজিত পুরস্কার বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মাওলা।

ফাইনাল খেলার শুরু থেকে দু’দল আকুরটাকুর যুব সংঘ ও থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব আক্রমন পাল্টা আক্রমন করে খেলতে থাকে। খেলার ২৬ মিনিটের সময় থানাপাড়া ব্যায়ামাগারের ডিবক্সের ভিতর একটা ফাউল কে কেন্দ্র করে রেফারী জামিলুর রহমান পেনাল্টির বাঁশি বাজান।

প্রতিপক্ষ ব্যায়ামাগার খেলোয়াড়দের মৃদু প্রতিবাদ এড়িয়ে রেফারীর দেওয়া পেনাল্টির সুযোগ কাজে লাগান আকুরটাকুর যুব সংঘের স্টাইকার মারুফ গোল করে (১-০)। এরপর খেলার বাকী সময় থানাপাড়া ব্যায়ামাগার ক্লাবের খেলোয়াড়রা ভাল খেলেও দক্ষ স্টাইকারের অভাবে গোল করে খেলায় ফিরতে পারেনি।

আর আকুর টাকুর যুব সংঘ পাল্টা আক্রমনে গোল বাড়ানোর সুযোগ পেয়েও তা নষ্ট করলে খেলায় আর গোল হয়নি। আকুরটাকুর যুব সংঘের সুমন, ইমাম, রোমান, সাইফুল, জুয়েল, মুরাদ, লিটন, মিল্টন, সৌরভ, মারুফ, শাহিন ও স্বপন।

থানাপাড়া ব্যায়ামাগার ক্লাব ফাহিম, সুজন, পাপ্পু, মাসুদ, সাকীব, সুখরঞ্জন, ফরহাদ, হাফিজুর, সুজন, রুবেল, শাহীন, আদিল ও ইব্রাহীম।

রেফারী জামিলুর রহমান জামিল, সহকারী রেফারী এস এম রনি, মোমিনুল ইসলাম ও আলী হোসেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme