সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল স্পোর্টস একাডেমির আয়োজনে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল

  • আপডেট : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ১৩২৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল স্পোর্টস একাডেমির আয়োজনে শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টি-২০ টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামী ২৮ নভেম্বর বৃহস্পতিবার কেন্দ্রীয় ঈদগাঁহ্ মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে কল্পনা বহুমুখি বনাম বেষ্ট ইলেভেন অফ টাঙ্গাইল।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো.ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, টাঙ্গাইল জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা মঈনুল হোসেন লিন্টু, জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপ-পরিষদ সভাপতি ফারুক হোসেন মানিক, সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন।

খেলায় সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন জেলা ক্রিকেট কোচ ও টাঙ্গাইল স্পোর্টস একাডেমির পরিচালক মো.আরাফাত রহমান এবং টুর্ণামেন্ট কমিটির আহবায়ক মো.শামীম আল-মামুন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme