সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে অফিসার্স ফেডারেশনের ২য় সাধারণ সভা ৩০ নভেম্বর

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯
  • ৮৩৪ বার দেখা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি মাভাবিপ্রবি: বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন ২০১৯-২০ কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ সভা আগামী ৩০ নভেম্বর ২০১৯ শনিবার ১১ টায় মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সভায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত অফিসার্স ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। সাধারণ সভায় অফিসারদের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে ফেডারেশনের ৬ দফা দাবি বাস্তবায়ন, ফেডারেশনের উপদেষ্টা পরিষদ গঠন এবং ফেডারেশনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হবে।

ফেডারেশনের উক্ত সভা বাস্তবায়নের লক্ষ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স এসোসিয়েশনের কার্যনির্বাহী পরিষদের এক সভা গত ২৫ নভেম্বর এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মোঃ মফিজুল ইসলাম মজনু ও সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাদাৎ আল-হারুন। সভায় সর্বসম্মতিক্রমে ৫টি উপ-কমিটি গঠন করা হয়। ইতোমধ্যে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের এধরনের সভা এই প্রথম মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফেডারেশনের পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme