সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৭৮৪ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নাঈম হোসেন (১৬) এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

এ ঘটনায় ১ জন আহত হয়েছে। রোববার সন্ধ্যায়  উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাঈম হোসেন (১৬) কালিহাতী উপজেলার বাংড়া ইউনিয়নের দয়থা গ্রামের পরান হোসেনের ছেলে এবং সে উপজেলার খিলদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। আহত রিফাত (১৭) ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে। 

স্থানীয় এবং পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার সয়া থেকে ছেড়ে আসা মোটরসাইকেল যোগে ওই ২ বন্ধু হাতিয়া এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিলেন।

এ সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন তাদের ধাক্কা দেয়। এতে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই নাঈম হোসেনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রিফাতকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme