সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ট্রাক চাপায় নিহত এক

  • আপডেট : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে ট্রাক চাপায় এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে।বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হাটুভাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আলহাজ উদ্দিন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রাগাবাড়ি গ্রামের ছাবের মন্ডলের ছেলে।

সে গোড়াই শিল্পাঞ্চলের কমফিট কম্পোজিট নিটিং মিলের অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকালে আলহাজ কর্মস্থলে যাওয়ার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই স্থানে পৌছালে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘাতক ট্রাক আটক করা হয়েছে। আইনী পক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme