সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখিপুরে স্থানীয় এমপিকে সংবর্ধনা ও নবীন বরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুর উপজেলার বোয়ালী ডিগ্রি কলেজের নবীনবরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য এড. জোয়াহেরুল ইসলাম।

প্রধান অতিথি বক্তব্যে বলেন, নবীন ও তরুণ প্রজন্মের শিক্ষার কোন বিকল্প নাই। আগামীতে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের কারিগর হচ্ছে আজকের প্রজন্ম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা এমএ রাজ্জাক বিএসসি।

সখিপুর উপজেলা নির্বাহী অফিসার ও ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমিনুর রহমান এর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক শওকত শিকদার, যাদবপুর ইউপি চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার,

গভর্ণিং বডির সদস্য শফিকুর রহমান ও অধ্যক্ষ সাঈদ আজাদ। আলোচনার আগে নবীন ছাত্রছাত্রীদের ফুলে ফুলে বরণ করে নেওয়া হয়। সন্ধ্যায় দেশবরেণ্য কণ্ঠশিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme