সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবির ভর্তি পরীক্ষার্থীদের স্বেচ্ছায় সাহায্য করল টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ১৪৯৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের স্বেচ্ছায় সাহায্য করেছে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। শুক্রবার (০৬ ডিসেম্বর) মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

পরীক্ষায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থীদের মধ্যে বিস্কুট ও পানি বিতরণ করে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন। পরীক্ষার্থীদের যাতায়াতে যেন অসুবিধা না হয় সেজন্য ট্রাফিক পুলিশকে সহায়তা ও যানজট নিরসনে কাজ করেন।

পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্র সহজেই খুজে পেতে সাহায্য করা ও গাড়ী চালকেরা যেন পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করতে না পারে সে দিকে লক্ষ্য রাখে টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের কর্মীরা।

বিভিন্ন জেলা থেকে আগত পরীক্ষার্থী এবং অভিবাবকেরা টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তানভীর হাসান খান রুবেল, কার্যকারী সদস্য আব্দুল্লাহ্ আল মামুন, শারমিন শিমু, জাহিদুল ইসলাম পাপেল, তুহিন, নাজমুল হাসান বাবুল, রাজু সরকার, আবির খান, রাসেল রাজ, আলিফ রানা, বাইজিদ হাসান, ইয়ামিন, রাকিব, আব্দুল্লাহ্ মিথিল হৃদয় প্রমুখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme