সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ১০১০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল: ঘাটাইলে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। সে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামের সৌদি প্রবাসী নূরুল ইসলামের মেয়ে কমলা। সে ধলাপাড়া চন্দন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। পরে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, নিহত কমলার মা আনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে যায়। এসময় কমলা বাড়িতে একাই ছিল। বাড়ি ফাঁকা পেয়ে ঘরের বারান্দায় কমলা নিজের শরীরে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে তার চিৎকার শোনে আশপাশের লোকজন এগিয়ে এসে টিনের বেড়া কেটে তাকে উদ্ধার করে। ততক্ষণে সারা শরীর আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাকসুদুল আলম জানান, কী কারণে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার পথ বেছে নিয়েছে তা সঠিক করে বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) আমির খসরু বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme