সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে জয়িতাদের সংবর্ধনা ও বেগম রোকেয়া দিবস পালন

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৮১২ বার দেখা হয়েছে।

মনির হোসেন কালিহাতী : কালিহাতীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ”’ শীর্ষক কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা কনফারেন্স হল রুমে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ জন জয়িতাকে এ সংবর্ধনা দেয়া হয়।

জয়িতা সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সাংসদ হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনছার আলী বি.কম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিনা পারভীন, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সদস্য আসলাম সিদ্দিকী ভূট্টো প্রমূখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খাইরুন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিষদের সিএ টু আবুল কালাম আজাদ।

সংবর্ধনা প্রাপ্ত পাঁচ জয়িতারা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী কালিহাতী পৌরসভার সাতুটিয়া গ্রামের কবিতা সেন, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী উপজেলার বাংড়া ইউনিয়নের হালদিয়া গ্রামের তানিয়া খান, সফল জননী নারী

উপজেলার পাছচারান গ্রামের রেহানা হাবীব, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী সাতুটিয়া গ্রামের সালমা আক্তার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী সল্লা ইউনিয়নের পুখুরিয়া দেউপুর গ্রামের রিনা বেগম।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme