সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলের দেওপাড়া ব্রিজে ঝুঁকি নিয়ে পাড়াপাড়

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০১৯
  • ১৪৫৮ বার দেখা হয়েছে।

জাহাঙ্গীর আলম : ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়ন খাকুরিয়া ব্রিজ ঝুকিপূর্ন হয়ে পড়েছে।

দেওপাড়া কালিহাতী সড়কের দেওপাড়া খাকুরিয়াতে অবস্থিত ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ পাড় হয় এ ব্রিজ দিয়ে। বিকল্প কোন সড়ক না থাকায় শত শত যানবাহন বাধ্য হয়েই প্রতিনিয়ত ঝুঁকিপুর্ন এ ব্রিজটির ওপর দিয়ে যাতায়াত করছে।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির মাঝখানে ঢালাই ধ্বসে বড় ধরনের গর্তের সৃষ্টি হয়েছে। ব্রিজটির ওপর দিয়ে যানবাহন পার হওয়ার সময় গাড়ীর একপাশ উচু করে যাত্রীরা যানবাহন পার করছে।

যে কোন মুহুর্তে বড় ধরনের দূর্ঘটনার আশংকা করছে এলাকাবাসী। কালিহাতী থেকে দেওপাড়া -ধলাপাড়া, গান্ধী, চৌরা, কালিকাপুর, তালতলা, শোলাকী পাড়া, শিবের পাড়া, মলাজানি, বাদামজানি সহ বেশ কয়েকটি গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম হল এ ব্রিজ।

সিএনজি চালক আমিনুর জানান, এই ব্রিজটির ওপর দিয়ে সিএনজি চালাতে খুব ভয় করে, যে কোন সময় দূর্ঘটনার কবলে পড়তে পারি। অটোরিক্সাগুলো এ ব্রিজের উপর দিয়ে পাড় করতে গেলে ৩-৪ জন লোক মিলে গাড়ীর একপাশ উচু করে ধরে গাড়ী পাড় করতে হয়। যত তাড়াতাড়ি সম্ভব ব্রিজটির সংস্কার করা উচিত।

কালিহাতী থেকে দেওপাড়াগামী সিএনজি যাত্রী রোকন তালুকদার জানান, দেওপাড়া থেকে কালিহাতী ও টাঙ্গাইল যাওয়ার বিকল্প কোন সড়ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এ ব্রিজ দিয়ে যাতায়াত করি। যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাই অতিদ্রুত ব্রিজটির সংস্কার প্রয়োজন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme