সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নানা আয়োজনে নাগরপুরে মহান বিজয় দিবস পালিত

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০১৯
  • ৭৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নানা কর্মসূচির মধ্য দিয়ে নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) প্রত্যুশে ২১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচির শুভ সূচনা করা হয়।

সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করে যথাক্রমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নাগরপুর উপজেলা আওয়ামীলীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগরপুর প্রেসক্লাব, ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

পরে উপজেলা চত্বরে শিশু কিশোরদের ডিসপ্লে প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যেগে আলোচনা সভা ও সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুস ছামাদ দুলাল, সহকারি কমিশনার (ভুমি) তারিন মসরুব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছমিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, গোলাম সরোয়ার ছানা , দেওয়ান আরশাফ প্রমুখ।

এ সময় বিজয় দিবসে উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme