সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অভিবাসী দিবস পালিত

  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘‘দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে’’ এ শ্লোগানে টাঙ্গাইলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ স্মৃতি পৌরউদ্যানে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ের সহকারি পরিচালক কার্তিক দেবনাথ, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফ উজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, যৌথ উদ্যোগের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল লাবু প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সিনিয়র তথ্য কর্তকর্তা কাজী গোলাম আহাদ। শেষে অভিবাসী মেলার উদ্বোধন করা হয়। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের ৩০টি স্টল অংশ নেয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme