টাঙ্গাইলে ফারুক চেয়ারম্যানের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পালিত

  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়ন পরিষদের সাবেক তিনবারের চেয়াম্যান রফিকুর ইসলাম ফারুক এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টায় বিন্যাফৈর উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। এর পূর্বে হত্যাকারীদের শাস্তির দাবিতে টাঙ্গাইল শহরে বিক্ষোভ মিছিল করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ।

শহীদ রফিকুল ইসলাম ফারুক স্মৃতি সংসদের সভাপতি মো. রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা যুব সমিতির সভাপতি শফি মাহমুদ মুকুল চৌধুরী, প্রখ্যাত সংঙ্গীত শিল্পী পিয়াল হাসান, দাইন্যা ইউনিয়র পরিষদের চেয়ারম্যান ও নিহত রফিকুল ইসলাম ফারুকের ছোট ভাই লাভলু মিয়া লাভু, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাভু প্রমুখ। শেষে গণভোজ বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০১৩ সালে ২০ ডিসেম্বর টাঙ্গাইল শহরের বটতলা কাঁচাবাজারে রফিকুল ইসলাম ফারুককে হত্যা করে সন্ত্রাসীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme