সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দানবীর রণদা প্রসাদ সাহা দেশ ও জাতির কল্যাণে সেবাধর্মী প্রতিষ্ঠান করে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন…..কানাডা রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন

  • আপডেট : শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৯৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: বাংলাদেশে নিযুক্ত কানাডা রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন বলেছেন, জীবনে অর্জিত সব সম্পদ মানব কল্যাণে বিলিয়ে দানবীর রণদা প্রসাদ সাহা মানব জীবনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। অসহায় মানুষের সেবা ও শিক্ষায় তাঁর প্রতিষ্ঠিত কুমুদিনী হাসপাতাল, কুমুদিনী নাসিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমসসহ মানব কল্যাণে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলো দেখে আমি মুগ্ধ হয়েছি।

তিনি আরো বলেন, মহান ব্যক্তিত্ব দানবীর রণদা প্রসাদ সাহা দেশ ও জাতির কল্যাণে সেবাধর্মী প্রতিষ্ঠান স্থাপন করে দৃষ্টান্ত রেখে গেছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় দিন উপলক্ষে কুমুুদিনী নার্সিং স্কুল এন্ড নার্সিং কলেজ আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তব্যে কানাডার রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বেনিয়া পি কনটেইন বেলা ১১টায় কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা তাকে স্বাগত জানান।

চা চক্র শেষে কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ, কুমুদিনী হাসপাতাল, নার্সিং স্কুল এন্ড কলেজ, ভারতেশ্বরী হোমস এবং দানবীর রণদা প্রসাদ সাহার পৈত্রিক বাড়ি পরিদর্শন করেন। পরে কুমুদিনী কমপ্লেক্স এর মীর্জা হলে বড় দিন উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন।

এ সময় কুমুুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজিব প্রসাদ সাহা, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. প্রদীপ কুমার রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসার ডা. এম এ হালিম, কুমুদিনী নার্সিং স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার রীনা ক্রুস, মেট্রন সিস্টার দিপালী পেরেরা ও ভাইস প্রিন্সিপাল শেফালী সরকার, এজিএম (অপারেশন) অনিমেশ ভৌমিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme