সখিপুরে চালকদের মাথায় হেলমেট দিলো পুলিশ

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০১৯
  • ৭৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখিপুর : সখিপুরে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের মামলা না দিয়ে হেলমেট ক্রয় করিয়ে মাথায় পড়িয়ে দিলেন সখিপুর খানা পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সখিপুর থানার সামনে সহ পৌর শহরের বিভিন্ন মোড়ে হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের গতিরোধ করে তাদের বিরুদ্ধে মামলা না দিয়ে হেলমেট ক্রয়ের পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

যারা মোটরসাইকেল চালানো অবস্থায় হেলমেট ব্যবহার করে নাই প্রাথমিক ভাবে তাদেরকে হেলমেট সংগ্রহ পূর্বক হেলমেট মাথায় পড়িয়ে দেন সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমির হোসেন ও ইন্সপেক্টর তদন্ত এএইচএম লুৎফুল কবীর।

সখিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমির হোসেন জানান– মোটরসাইকেল চালকদের সচেতনা বৃদ্ধির লক্ষে হেলমেট বিহীন চালকদের বিরুদ্ধে মামলা না দিয়ে তাদেরকে হেলমেট ক্রয় করিয়ে মাথায় পড়িয়ে দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme