সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

উৎসবমূখর পরিবেশে সমাপ্ত হলো ওল্ড ইজ ডায়মন্ডের তিন দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০১৯
  • ১৭৭৯ বার দেখা হয়েছে।

মাসুদুল হক : টাঙ্গাইল প্রতিদিন মিডিয়া পার্টনারের ব্যানারে এক মনোমুগ্ধকর সাংকৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব মূখর পরিবেশে এসপি পার্ক এলাকার যুব ও তরুণদের স্বেচ্ছাসেবী সংগঠন ওল্ড ইজ ডায়মন্ড-এর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তিন দিন ব্যাপী পূর্ণমিলনী অনুষ্ঠান সমাপ্ত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সমাপনী দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পূবের্ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল পৌরসভার মেয়র আলহাজ্ব জামিলুর রহমান মিরন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ। এলাকার কৃতি সন্তান ঢাকার স্পেশাল মেট্রো পলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী পাভেল সুইট-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় সামাজ সেবক মজনু মিয়া,

মোকাদ্দেস আলী, ইমান আলী, কামাল মিয়া ও মানবাধিকার কর্মী রাশেদ খান মেনন রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন আব্দুল্লাহেল মাসুদ ও ওরনি।

অনুষ্ঠানে সাবির্ক দায়িত্বে ছিলেন স্থানীয় যুবসমাজের ঐক্যবদ্ধকারী সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদুল হক মাসুদ। সাবির্ক সহযোগিতায় ছিলেন স্থানীয় যুবক মাজহারুল খান সৌরভ, সুমন খান, সাদী খান, সাদ্দাম হোসেন, মো: জীবন মিয়া, খোকন মিয়া।

অনুষ্ঠান শেষে তিন দিন ব্যাপী বিভিন্ন খেলায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মহিলাদের বালিশ ও চেয়ার খেলায় পুরস্কার দেওয়া হয় সাংবাদিক ও মানবাধিকার কর্মী মাসুদুল হক মাসুদ-এর স্ত্রী মিসেস সাদিয়া ও এর বোন খন্দকার শান্তা, ফুটবলে মো: মারুফ খান, ক্রিকেটে সাগর মিয়া, খেলায় ক্যাপটেনসি পদবী দেওয়া হয় স্থানীয় মাজহারুল খান সৌরভ।

শেষে টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানের শিল্পীদের অংশ গ্রহণে মনমাতানো নাছ ও সংগীত পরিবেশন করা হয়। এসময় এসপি পার্ক ও এর আশপাশের এলাকায় উৎসব মূখর পরিবেশ বিরাজ করে।

দীর্ঘ দিন পর স্থানীয়দের ঐক্যবদ্ধ করে এক মিলন মেলা ও আনন্দমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করায় যুব সমাজকে ধন্যবাদ জানান এলাকাবাসীরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme