সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯
  • ৯৪১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে জেলা ছাত্রদলের একাংশ। রোববার (২৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু ও সহ-সমাজ কল্যাণ সম্পাদক এম এ বাতেন।

এ সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এ.কে.এম আব্দুল্লাহ্, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক নূরুজ্জামান টুটুল, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান আলী, সাবেক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন, ছাত্রদলের সদস্য রাশেদ সিদ্দিকী, জামিলুর রহমান জামিল, ছাত্রদল নেতা আকাশ, আলামিন, বেলায়েত, রিফাত আরিফ, সিয়ামসহ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তিসহ দ্রুত ছাত্রদলের কমিটির দাবি জানানো হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme