সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে একটি বিদেশী রিভলবার সহ ২ জন গ্রেফতার

  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯
  • ১০৫০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদকঃ টাঙ্গাইলের র‌্যাবের সদস্যরা গোপালপুর উপজেলার চাতুটিয়া থেকে অস্ত্রসহ দুই জনকে গ্রেফতার করেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধায় গোপন সংবাদে ভিত্তিত্বে চাতুটিয়া চৌরাস্তা থেকে ধনবাড়ী গামী রাস্তায় ইলেকট্রনিকস মেকানিকস দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালায়।

গ্রেফতারকৃতরা হলো গোপালপুর উপজেলার মাহমুদপুর উত্তর পাড়া গ্রামের আয়নাল হক-এর ছেলে মাসুদ রানা (৩০), ও মাহমুদপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত হযরত আলী ফকির-এর ছেলে এছহাক (৪৫)। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী রিভলবার, একটি মোবাইল ফোন, দুইটি টি সিম কার্ড উদ্ধার করা হয়।

টাঙ্গাইল র‌্যাব কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার ও অপারেশন কমান্ডার মোঃ শফিকুর রহমান জানান, উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের জিজ্ঞাসাবাদ করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ও গুলি সংগ্রহ পূর্বক গোপালপুর থানা এলাকাসহ অন্যান্য এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করার কথা স্বীকার করে।

র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন হতেই খুন, অপহরণ, জঙ্গীদমন, ছিনতাই, চাঁদাবাজি, চুরি, অবৈধ মাদক ব্যবসা, চোলাচালান এবং বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করাসহ দূস্কৃতিকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে অপরাধ নির্মূলে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের এ ধরনের আভিযানিক কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি মাদকমুক্ত দেশ হিসাবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme