ভূঞাপুরে ছাত্রলীগের সভাপতি ধর্ষণ মামলায় গ্রেফতার

  • আপডেট : শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৮২৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ভূঞাপুর: ভূঞাপুরে ইবরাহীম খাঁ সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি  আসিফুজ্জামান হৃদয় মন্ডল (২২) কে ধর্ষণ মামলায় গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার (০৩ জানুয়ারি) রাতে ধর্ষিতার যুথি খাতুনের অভিযোগের ভিত্তিতে উপজেলার মাটিকাটা এলাকা থেকে তাকে আটক করে।

সে ভূঞাপুর পৌর এলাকার ছাব্বিশা গ্রামের কামরুজ্জামানের ছেলে। ভূঞাপুর থানার মামলার বিবরণে জানা যায়, প্রথমে  ওই মেয়েকে ভয়ভীতি দেখিয়ে অপহরণ করে পরে ভয় দেখিয়ে নিয়মিত ধর্ষণ করে আসছিল । সে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় তার বিরুদ্ধে তা প্রকাশ করতে সাহস পায়নি। শুক্রবার রাতে ধর্ষিতা ভূঞাপুর থানায় অভিযোগ দিলে পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme