সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নানা আয়োজনে ঘাটাইলে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২০
  • ৯৩২ বার দেখা হয়েছে।

এম আই শিহাব ঘাটাইলঃ নানা কর্মসূচির মধ্যদিয়ে ঘাটাইলে ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে । ঘাটাইল উপজেলা ছাত্রলীগের আয়োজনে বুধবার (০৮ জানুয়ারি) বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-০(৩ ঘাটাইল) আসনের সাংসদ আতাউর রহমান খান।

সম্মানিত অতিথি ছিলেন সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বিদ্যুৎ সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু হানিফ, উপজেলা যুবলীগের সভাপতি সুলতান মাহমুদ সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহমেদ রাজীব,

জিবিজি কলেজের সাবেক জিএস আলমগীর হোসেন বাবু, উপজেলা তাতীলীগের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক কফিলুর রহমান ভুটান, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক, এস আনিসুর রহমান তুহিন প্রমুখ। এসময় উপজেলার ১৪টি ইউনিয়নের ছাত্রলীগ নেতাকর্মীরা অংশগ্রহন করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme