সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক দশ

  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২০
  • ৫৮৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে ডাকাতির চেষ্টাকালে অভিযান চালিয়ে ডাকাত চক্রের দশ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ রেল সড়কের মির্জাপুর স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১৭ জানুয়ারি) দুপুরে আটকদের বিরুদ্ধে মামলা করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আটককৃতরা হলেন, মির্জাপুর পৌর এলাকার পোষ্টকামুরী সওদাগড়পাড়া গ্রামের রাজু মিয়ার ছেলে সীমান্ত, দেলোয়ার হোসেনের ছেলে বেল্লাল হোসেন, আব্দুর রউফের ছেলে অনিক, কিতাব আলীর ছেলে আমির খান, দেলবরের ছেলে জনি, হালিমের ছেলে রবিন, রহিমের ছেলে গিয়াস, জামুর্কী ইউনিয়নের পাকুল্যা পশ্চিমপাড়া গ্রামের বুদ্দু খানের ছেলে বুলবুল খান, রাশেদ মিয়ার ছেলে রবিন ও ভুয়াপুর উপজেলার তোতা মিয়ার ছেলে এরশাদ।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল ডাকাত মির্জাপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোঁপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল মির্জাপুর রেলস্টেশন এলাকায় অভিযান চালায়। এ সময় পুলিশ ডাকাত দলের ১০ সদস্যকে আটক এবং তাদের কাছ থেকে ধারালো অস্ত্র ও প্লাস্টিকের রশি উদ্ধার করে।

মির্জাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আটকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে বস্তা ফেলে যানবাহন থামিয়ে ডাকাতি করে। এছাড়া মির্জাপুর রেলস্টেশনে থেমে থাকা ট্রেনের যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। দুপুরে আটকদের সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme