সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শিশুকে শ্বাসরোধ করে হত্যা

  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০
  • ৯৪৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল শহরের আমিন বাজার এলাকায় শ্বাসরোধ করে সাইফ উদ্দিন (৮) নামের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৮ জানুয়ারি) রাতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

সাইফ উদ্দিন পৌরসভার আমিন বাজার এলাকার সালাহ্ উদ্দিনের ছেলে। সালাহ্ উদ্দিন দীর্ঘদিন যাবৎ আমিন বাজার এলাকায় বাসা ভাড়া করে বসবাস করেন। তাঁর গ্রামের বাড়ি পৌর এলাকার কাগমারা মেছের মাকের্ট এলাকায়। স্থানীয়রা জানান, সালাহ্ উদ্দিন ব্যবসায়ীক কারণে পরিবার নিয়ে দীর্ঘ দিন যাবৎ ভাড়া বাসায় থাকেন।

পুলিশ জানান, প্রতিদিনের মতো কম্পিউটার ট্রেনিং সেন্টারে কাজ শেষ করে বাড়ি ফেরেন সালাহ উদ্দিন। এ সময় ঘরের ভেতরে ঢুকে মেঝের ওপর আট বছরের ছেলে সাইফ উদ্দিনের মৃতদেহ দেখতে পান।পাশেই হাত-পা বাঁধা অবস্থায় দেখতে পান তার স্ত্রীকে ।

পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরিবারের দাবী, ডাকাত দল বাসায় ডাকাতির এক পর্যায় তার শিশুকে হত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান, বিষয়টি রহস্যজনক। এ বিষয়ে তদন্ত চলছে। লাশের ময়না তদন্ত শেষে নিশ্চিত হওয়া গেছে যে, শিশুটিকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme