সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মওলানা ভাসানীর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২০
  • ৬৪৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় মাভাবিপ্রবি ভাসানী পরিষদের পক্ষ থেকে মওলানা ভাসানীর মাজারে পুস্পস্তবক অর্পণ করা হয়।

এসময় মাভাবিপ্রবি ভাসানী পরিষদের কার্যকরী সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু, সভাপতি ড. ইকবাল বাহার বিদ্যুৎ, সাধারন সম্পাদক আজাদ খান ভাসানীসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪-৬ এপ্রিল পাকিস্থানি হানাদার আর তাদের এদেশীয় দোষররা মিলে টাঙ্গাইলের সন্তোষ এবং বিন্যাফৈরে মওলানা ভাসানীর বসতবাড়িতে আগুন ধরিয়ে দেয়। ১৫-১৬ এপ্রিল তিনি ধলেশ্বরী-যমুনা হয়ে ভারতে প্রবেশ করেন। ভারতে বসেই তিনি স্বাধীনতা যুদ্ধের পক্ষে ব্যাপক ভূমিকা রাখেন। প্রবাসী বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৭২ খ্রিষ্টাব্দের ২২ জানুয়ারি তিনি ভারত সরকারের একটি জীপে করে মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সিমান্তে পৌঁছান।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme