সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুর ভ্রাম্যমাণ আদালত অভিযানে ৮টি বেকারি ও ১টি তেলের মিলে জরিমানা

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২০
  • ৮৬৭ বার দেখা হয়েছে।

খায়রুল খন্দকার ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৮ টি   বেকারী ও একটি তেলের মিলকে মোট ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

২২ জানুয়ারী (বুধবার) দিনব্যাপি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরিন পারভীন ও সহকারি কমিশনার(ভূমি) মো.আসলাম হোসাইন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলার বেকারীগুলোতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্রসামগ্রী তৈরী করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে বাগবাড়ি,গোবিন্দাসী বাজার , ভালকুটিয়া ও কয়েড়া এলাকায় ৮ টি বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ওই আটটি বেকারিকে মোট ১লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সন্ধ্যায় পৌর এলাকার মদিনা অয়েল মিলে অভিযান চালিয়ে ৪৮ ড্রাম ক্রুড অয়েল মিশ্রিত ভেজাল সরিষার তেল জব্দ করে ফেলে দেওয়া হয়। এসময় মিল মালিক আব্বাস আলীকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন বলেন, “ভেজাল খাবার খেয়ে মানুষ প্রতিনিয়ত অসুস্থ্য হয়ে পড়ছে। ভূঞাপুর উপজেলাকে ভেজাল মুক্ত করার জন্যই আমাদের এ অভিযান। অল্প কিছু জরিমানা করে এদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে আবারো এমন ভেজাল বেকারী উৎপাদন করলে ওই ফ্যাক্টরিতে সিল গালা করে বন্ধ করা হবে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসলাম হোসাইন বলেন, জাহাজের পোড়া মবিল বিদেশে সরিষা তেল বলে বিক্রি করে হচ্ছে তা  ধ্বংস করা দেওয়া হয়েছে। এই ঘটনার পরও কেউ যদি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত হয় তাহলে কঠোর শাস্তি প্রদান করা হ‌বে ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme