সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে সাবেক এমপি বাতেন এর স্মরণসভা

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০
  • ১২২০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে সাবেক সংসদ সদস্য খন্দকার আবদুল বাতেন এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুলতান উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেনের পরিচালনায় স্মৃতিচারণ অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, জেলা আ্ওয়ামী লীগের সহ সভাপতি রিয়াজ উদ্দিন তালুকদার,

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা আ্ওয়ামী লীগেরসহ সভাপতি লক্ষী কান্ত সাহা, সহ সম্পাদক আব্দুল আলিম দুলাল, সাংগঠনিক শাহীদুল ইসলাম অপু, ইউপি চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, মুক্তিযোদ্ধা খন্দকার সালাম, নীরেন্দ নাথ পোদ্দার, সাংবাদিক আসাব মাহমুদ প্রমুখ।

এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা , রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme