সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে ……………কৃষিমন্ত্রী

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ১১৯৩ বার দেখা হয়েছে।

হাফিজুর রহমান, ধনবাড়ী: কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে দেশে উন্নয়ন করা সম্ভব হয়েছে। তথ্য-প্রযুক্তি খাতে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তথ্য-প্রযুক্তি উন্নয়ন করার জন্য বর্তমান শেখ হাসিনা সরকার ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। পরিবর্তন আসছে সরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি তরুণদের নানা উদ্যোগ আর প্রচেষ্টায়। তাঁদের হাত ধরেই দেশে স্মার্টফোন ও ইন্টারনেটের ব্যবহার বাড়ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশের আইটি সেক্টরকে সমৃদ্ধ করতে তথ্য মন্ত্রনালয় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যেই দেশের সর্বত্র আইটি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে। এসব প্রতিষ্ঠান থেকে শিক্ষিত যুব সমাজ আইটি বিষয়ে প্রশিক্ষিত হচ্ছে। এরা প্রশিক্ষিত হয়ে নিজেদের বেকারত্ব দূর করতে পারবে ও দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাবে।

এম টেক সলিউশন আইটি ফার্মের পরিচালক সফটওয়ার ইঞ্জিনিয়ার কামরুল হাসান মিঠুর সভাপতিত্বে কৃষিমন্ত্রী শনিবার (২৫ জানুয়ারী২০)ইং ধনবাড়ী পৌর শহরের মামার বাড়ী শপিং কমপ্লেক্সে এম টেক সলিউশন আইটি ফার্মের উদ্বোধনকালে এসব কথা বলেন।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম হাই, পৌর মানবাধিকার সভাপতি রাজীব ভদ্র অপু, মাইটিভি’র সাংবাদিক হাফিজুর রহমান, আনোয়ার হোসেন মিন্টু, মিলন প্রমূখ।

উল্লেখ্য, উদ্বোধনকৃত এম টেক সলিউশন আইটি ফার্ম থেকে এলাকার বিভিন্ন শিক্ষিত যুব সমাজকে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme