সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে ট্রাক উল্টে ট্রাক্টর চালক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ১৩৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : ঘাটাইলে থেমে থাকা ট্রাক্টরের ওপর বাঁশবোঝাই ট্রাক উল্টে ট্রাক্টরের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে তবে চালক পলাতক রয়েছে।

নিহত ট্রাক্টর চালকের নাম লাভু ভূইয়া। তিনি উপজেলার সরিষাআটা গ্রামের মৃত নূর মোহাম্মদ ভূইয়ার ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে বাঁশবোঝাই একটি ট্রাক ভূয়াপুর-সাগরদিঘি রোডে ধলাপাড়া সরিষাআটা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়।

ধলাপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ট্রাকটি জব্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme