সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদককে টাঙ্গাইল শ্রমিক লীগের শুভেচ্ছা ও অভিনন্দন

  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৭১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত সাধারণ সম্পাদককে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ। রোববার (০২ ফেব্রুয়ারি) বিকেলে সাংগঠনিক সফরে উত্তর বঙ্গে যাওয়ার পথে কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ টাঙ্গাইল শহরে জেলা শ্রমিক লীগের নেবৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাত করেন।

এ উপলক্ষে জেলা শ্রমিক লীগের আয়োজনে সংগঠনের কার্যালয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক কে এম আযম খসরু। জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, সরকারি কর্মচারি ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল মান্নান বিশ্বাস,

ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কালু শেখ, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক কামরুজ্জামান সুজন, কেন্দ্রীয় সোনালী ব্যাংকের সিবিআই সভাপতি বেলাল হোসেন, মোটর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, রামপুরা থানা শ্রমিক লীগের সভাপতি পলাশ হোসেন ও ঢাকা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আজিজ দেওয়ান।

এসময় জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লিজু খান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান দেওয়ান ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান মোকলেসসহ সকল নেবৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উত্তর বঙ্গে সাংগঠনিক সফরের অংশ হিসেবে জাতীয় শ্রমিক লীগের নেবৃবৃন্দ টাঙ্গাইলে সৌজন্য সাক্ষাত করেন। এসময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সংগঠনের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme