সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে প্রতিবন্ধীদের প্রতিভা বিকাশ সম্পর্কে সচেতনতা

  • আপডেট : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৬৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মির্জাপুর: মির্জাপুরে অটিস্টিক ও প্রতিবন্ধীদের সুপ্ত প্রতিভা বিকাশ সম্পর্কে সচেতনতা ও শিক্ষা উপকরণ এবং বিনামূল্যে থেরাপী প্রদান করা হয়েছে। সোমবার (০৩ ফেব্রুয়ারি) লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য মো. একাব্বর হোসেন।

লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সহ-সভাপতি লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মালেক, মির্জাপুর থানা অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. হারুন অর রশিদ, লার্ন এন্ড লিভ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শাহ্ আল মাসুদ রানা, প্রতিবন্ধী শিক্ষার্থী আবুবক্কর প্রমুখ।

শেষে প্রধান অতিথি ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও থেরাপী প্রদানের সরঞ্জাম প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme