সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ৩৭৬৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পৌর উদ্যানের পাশে নজরুল সেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের গলিতে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা কলেজ ছাত্রকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত কলেজ ছাত্রের নাম ইসরাক (২০)। সে শহরের আশেকপুর এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে। ইসরাক শহরের হাজী আবুল হোসেন ইন্সটিটিউট অব টেকনোলজি (হ্যাবিট) এর ছাত্র।

টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, বিকেলে কলেজ ছাত্র ইসরাককে শহরের পৌর উদ্যানের পাশে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এঘটনায় প্রশাসন আসামীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme