সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নাগরপুরে প্রাথমিক শিক্ষা উপকরণ বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৩০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক নাগরপুর: নাগরপুরে শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও শিক্ষা এবং ক্রীড়া উপকরণ বিতরণ করা হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

এছাড়াও তিনি উপজেলার তেবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিক শিক্ষার্থীদের নবীন বরণে অংশ নেন। ধুবড়িয়া শাহ মস্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরন করেন। পরে তিনি বারাপুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লে কর্ণার ও বঙ্গবন্ধু কর্ণার এবং মামুদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নব নির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন ।

সকালে উপজেলার সলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত মা সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা জি এম ফুয়াদ এর পরিচালনায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো.বজলুর রশিদ,

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুল আজিজ, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আহসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বীথি, সহকারি শিক্ষা কর্মকর্তা মো. ফরহাদ আলী, আসাদুজ্জামান চৌধুরি, আব্দুল মজিদ, আব্দুল রশিদ, উপজেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি এহসানুল কবীর মুকুল, সাধারন সম্পাদক হারুন-অর-রশিদ হারুন প্রমূখ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme