সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু এ্যাথলেটিক্স প্রতিযোগিতা উদ্বোধন

  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু ৫ম বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা রোববার (০৯ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন রিজেন্ট বোর্ড সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা ও হলের পতাকা উত্তোলন এবং মশাল প্রজ্জলন করে প্রতিযোগিতার উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীরচর্চা বিভাগের পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

দুইদিন ব্যাপী এ এ্যাথলেটিকস প্রতিযোগিতায় মোট ৩৫টি ইভেন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রিজেন্ট বোর্ড সদস্য, পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. শরীফ এনামুল কবির, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তফা কামাল নাসির, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. রোকেয়া বেগম, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন নুশরাত নাহিদা আফরোজ,

সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, রেজিস্ট্রার ড. মোহা. তৌহিদুল ইসলাম ও প্রক্টর প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া স্পেশাল অলিম্পিক বাংলাদেশ-এর জাতীয় পরিচালক ও বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সহ-সভাপতি ফারুকুল ইসলাম, বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশন-এর সাধারন সম্পাদক এ্যাডভোকেট আব্দুর রকিব (মন্টু)-সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme