সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে প্রভাবশালী মহল গাছ কেটে নিচ্ছে

  • আপডেট : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭৪৫ বার দেখা হয়েছে।

মো: আ: হামিদ, মধুপুর: মধুপুরে মহিষমারা ইউনিয়নের গারোবাজার এলাকায় অবৈধ ভাবে রাস্তার সরকারী গাছ কেটে বিক্রি করছে প্রভাবশালী মহল।গারোবাজার হতে মধুপুর রাস্তায় গারোবাজার থেকে হাজী বাড়ী পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার দুই পাশের প্রায় শতাধিক মেহগনি গাছ কেটে ফেলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী নেতা আলতাফ হোসেন তার ক্যাডার বাহিনী দিয়ে গাছ কেটেছে। সে প্রভাবশালী হওয়ায় তার ব্যাপারে কেউ ভয়ে কথা বলে না । ইউপি চেয়ারম্যান কাজী আবদুল মোতালেবের সাথে যোগাযোগ করলে তিনি জানান আমি চিকিৎসার জন্য ঢাকায় আছি এ বিষয়ে আমি কিছু জানিনা।

অনুসন্ধানে জানা যায়, আলতাফ ওই  এলাকার নিরীহ মানুষদেরক বিভিন্ন মামলায় ফেলে হয়রানী করছে। সে এলাকায় নিজের প্রভাব খাটিয়ে  চাঁদাবাজি, মাদক, অবৈধ ভাবে মাটি কাটা, এবং এ সব  ছাড়াও অসংখ্য অবৈধ কাজে জড়িত আছে বলে জানা যায়। আর তার এসব কাজ করতে রয়েছে নিজস্ব ক্যাডার বাহিনী।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme