সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে………………কৃষিমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৪৩ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক মধুপুর: কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, উন্নত সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। উন্নত বাংলাদেশের চালিকাশক্তি বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করার প্রধান দায়িত্ব শিক্ষকদের।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর উপজেলা শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক  সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী আরো বলেন, শিক্ষকতা হচ্ছে মহান পেশা। এ পেশার সম্মান ধরে রাখতে হবে। বর্তমান সরকার শিক্ষকদের পেশাগত দক্ষতা ও পারিপ্বাশির্ক উন্নয়নে কাজ করছে।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আল মামুন। মধুপুর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এডভোকেট মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল কামরান হোাসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ভাইস চেয়ারম্যান নাসির আহমেদ শরীফ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার রাজীব আল রানা, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মন্টু ও মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক হোসেন খান। অনুষ্ঠান পরিচালনা করেন মধুপুর উপজেলা শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme