সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আটিয়া ইউপি চেয়ারম্যান জনতার মুখোমুখি ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

  • আপডেট : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৩১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: দেলদুয়ারের আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনতার মুখোমুখি ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রিুয়ারি) আটিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউপি চেয়ারম্যান জনতার মুখোমুখি ও ইউনিয়নের কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাহমুদুল হাসান মারুফ। উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক।

এসময় আটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মল্লিক বিগত দিনে তার উন্নয়ন ও ব্যর্থতা প্রসঙ্গে সরাসরি জনতার প্রশ্নের উত্তর দেন। এরপর ইউনিয়নের ৯০জন কৃতি শিক্ষার্থীদের বৃত্তি ও মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে ১০জন শিক্ষককে পরস্কার প্রদান করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme