সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮১৬ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: যুগান্তর পত্রিকার প্রতিনিধি খান মোঃ ফজলুর রহমানের উপর ঘাটাইল সদরের ইউপি চেয়ারম্যান কর্তৃক সন্ত্রাসী হামলার প্রতিবাদে রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির পালন করা হয়েছে।

মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন বিবিসি২৪ নিউজ প্রধান সম্পাদক মো. আশরাফ আলী, বাংলাভিশন সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, ঘাটাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলামের, সাধারণ সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা, সখিপুর প্রেসক্লাবের সভাপতি শাকিল আনোয়ার।

এসময় ঘাটাইল সদর ইউপি চেয়ারম্যান হায়দর আলীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটামের ঘোষনা করা হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা না হলে লাগাতার আন্দোলন করা হবে।

উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পেশাগত দায়িত্ব পালনের জন্য যুগান্তর ঘাটাইল প্রতিনিধি খান ফজলুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে ইউএনওর সাথে সংবাদ বিষয়ক কথা বলার সময় ২নং ঘাটাইল ইউনিয়নের চেয়ারম্যান হায়দর আলী পূর্ব শত্রুতার জেরে তার উপর অতর্কিতভাবে হামলা করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme