সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বাস চাপায় দুই কলেজ ছাত্র নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২০
  • ১২৩৭ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার ভূঞাপুর লিং রোডে বাস চাপায় মোটর সাইকেল আরোহী দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত কলেজ ছাত্ররা হলো এলেঙ্গা রাজাবাড়ি এলাকার জুলহাস মিয়ার ছেলে মো. ইমন মিয়া (১৭) ও একই এলাকার সামাদ মিয়ার ছেলে শাওন মিয়া (১৮)। হতাহতরা স্থানীয় শামছুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছে হাশেম মিয়ার ছেলে আসিফ মিয়া (১৯)।

টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট মুসফিকুর রহমান জানান, তিন বন্ধু মোটর সাইকেলযোগে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. ইমন মিয়া নিহত হন।

এ সময় গুরুতর আহত অবস্থায় শাওন ও আসিফকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পথে শাওনের মৃত্যু হয়। ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও সহকারি পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme