সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে দ্বিতীয় দিনের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • আপডেট : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২০
  • ৮৬২ বার দেখা হয়েছে।
tangail-pratidin

খায়রুল খন্দকার ভূঞাপুর: সারা দেশের ন্যায় ভূঞাপুর উপজেলা কালেক্টরেট কার্যালয় সহকারি কর্মচারীরা টানা দ্বিতীয় দিনের অবস্থান কর্মবিরতি পালন করেছে ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের শহীদ মিনারে ২য় দিনের মতো পদ, পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নতিকরণের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে  এই অবস্থান কর্মসূচী পালন করেন। এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ে ১ম দিনের কর্মবিরতি পালন করেন তারা।

পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে মঙ্গলবার সকাল থেকে তারা কর্মবিরতি শুরু করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থান করে। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তারা এ কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করবে।

২য় দিনে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের কর্মচারী মো. আমিনুল হক, খন্দকার আব্দুল বারেক, মোছা. কামরুনাহার ও সহকারি কমিশনার (ভূমি) কার্যালয়ের কর্মচারী মো. ইমতিয়াজুল ইসলাম তালুকদার কনক, মমিনুল ইসলাম, মো. আব্দুল হাকিম। এ সময় বক্তরা বলেন- প্রধানমন্ত্রী অনুমোদন দেবার পরেও পদবী ও গ্রেড পরিবর্তন করা হয়নি। দাবি মানা না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme