সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে দেলদুয়ারে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭০৭ বার দেখা হয়েছে।
TANGAIL-PRATIDIN

প্রতিদিন প্রতিবেদক দেলদুয়ার: দেলদুয়ারে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদের সামনে তারা বিক্ষোভ করে। এসময় উত্ত্যক্তকারীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন করে তারা।

পরে শিক্ষার্থীদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার যথাযথ বিচারের আশ্বস্থ করলে শিক্ষার্থীরা মানব বন্ধন ছেড়ে স্কুলে চলে যায়। মঙ্গলবার ডাঃ এফ আর খান পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের স্কুলে যাওয়ার পথে উত্যক্ত করে জাঙ্গালিয়া গ্রামের আলী হোসেনের বখাটে ছেলে তানজিল।

বিদ্যালয়ের কয়েকজন ছাত্র এর প্রতিবাদ করলে তানজিল তাদের মারধর করে। জনৈক শিক্ষক এগিয়ে এলে তাকেও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

বিক্ষোভ শেষে ফেরার পথে শিক্ষার্থীদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায় বখাটে তানজিল ও তার সঙ্গীরা। এসময় উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফা ইয়াসমিন জানান, দশম শ্রেণীর ছাত্র তানজিলকে বিভিন্ন অভিযোগের দায়ে হোম টিসি দেয়া হয়েছে। সেই সঙ্গে বিদ্যালয় আঙিনায় প্রবেশেরও নিষেধাঙ্গা দেয়া হয়েছে। কিন্তু নিষেধাঙ্গা অমান্য করে সে বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরন করছে।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, ছাত্রী উত্ত্যক্তকারীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme