সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ইউনিয়ন চৌকিদারদের মাঝে বিভিন্ন সামগ্রী ‍বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯৬৭ বার দেখা হয়েছে।
TANGAIL-PRATIDIN

প্রতিদিন প্রতিবেদক: মুজিব বর্ষ উপলক্ষে টাঙ্গাইলে সেলাই মেশিন, সকল ইউনিয়নের চৌকিদারদের মাঝে বাই-সাইকেল, টিউবওয়েল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ক্রীড়া সামগ্রী এবং বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্জাহান আনছারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-০৫ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ ছানোয়ার হোসেন।

বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফা।অনুষ্ঠানে ৩৬ টি সেলাই মেশিন, ইউনিয়নের চৌকিদারদের মাঝে ২৪টি বাই-সাইকেল, ৬০টি টিউবওয়েল, ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ বেঞ্চ , ক্রীড়া সামগ্রী ও ৬০টি বিদ্যুতিক সিলিং ফ্যান বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme