সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইল সেনানিবাসে তিন দিনব্যাপী গলফ টুর্ণামেন্ট উদ্বোধন

  • আপডেট : শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০
  • ৭১৩ বার দেখা হয়েছে।
TANGAIL-PRATIDIN

জাহাঙ্গীর আলম: ঘাটাইল শহীদ সালাহ উদ্দিন সেনানিবাসের গলফ ক্লাবে তিন দিনব্যাপী প্রথম ক্যাপিটেক কাপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ঘাটাইল এরিয়া কমান্ডার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মিজানুর রহমান শামীম শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে টুর্নামেণ্টের উদ্বোধন করেন।

এসময় ক্যাপিটেক অ্যাসেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাসান মো. হাবিবুর রহমান, টুর্নামেণ্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল তৌহিদুল আহমেদ, ভাইস প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, গলফ ক্যাপ্টেন কর্ণেল এসএম জাহিদ হাসান ও মেম্বার সেক্রেটারী লে. কর্ণেল মেসবাহ উদ্দিন আহমেদ সহ বিভিন্ন স্তরের কর্মকর্তা ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

ঘাটাইল ছাড়াও ঢাকা, সাভার, ময়মনসিংহসহ দেশের অন্যান্য গলফ ক্লাবের সাব জুনিয়র, জুনিয়র, লেডি ও রেগুলার গলফারসহ মোট ১০০ জন খেলোয়ার টুর্নামেণ্টে অংশ গ্রহণ করেন।

পরে বিজয়ী খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ করেন, ঘাটাইল গলফ ক্লাবের প্রেসিডেন্ট মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme