জাতীয় ভোটার দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলে র‌্যালি ও আলোচনা সভা

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২০
  • ৬৭১ বার দেখা হয়েছে।
tangail-pratidin

প্রতিদিন প্রতিবেদক: “ভোটার হয়ে ভোট দেব-দেশ গড়ায় অংশ নেব” শ্লোগানে সোমবার (০২ মার্চ) সারাদেশের মতো টাঙ্গাইলেও জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। জেলা নির্বাচন অফিসের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিন করে।

পরে জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা এ.এইচ.এম. কামরুল হাসান প্রমুখ।দিবসটি উপলক্ষে দিনব্যাপী জেলা নির্বাচন অফিসে ভোটারদের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme